মালদা থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল এক বাইক। ঘটনায় আহত হয়েছেন বাইকে থাকা দুইজন আরোহী। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে গাজোলের আট মাইল বাস স্ট্যান্ড এলাকায়।
পরিবার সুত্রে জানা যায়, শনিবার রাতে মালদা থেকে বাইকে করে গাজোলের দিকে যাচ্ছিল দুই যুবক। সেই সময় পথে গাজোলের আট মাইল বাস স্ট্যান্ড এলাকায় পথের ধারে থাকা রেলিং-এ সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা দুই যুবক। ঘটনাস্থলেই তাদের মধ্যে একজনের ডান হাত কাটা পড়ে যায়। যদিও বাইকের পেছনে বসে থাকা ছেলেটার হাল্কা চোট লাগে বলে খবর। এরপর
স্থানীয়রা আহতকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা যায় আহতরা দুজনেই গাজোল এলাকার বাসিন্দা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/JanfiPchN6c